Fiverr এ গিগ কিভাবে বানাবেন – Step-by-Step Beginners Guide (২০২৫)
Fiverr এ গিগ কিভাবে বানাবেন – Step-by-Step Beginners Guide (২০২৫)
আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হন এবং Fiverr এ কাজ শুরু করতে চান, তাহলে প্রথম ধাপ হলো একটি Perfect গিগ (Gig) তৈরি করা। গিগ হচ্ছে আপনার সার্ভিসের বিজ্ঞাপন – যেখানে আপনি ক্লায়েন্টকে জানান আপনি কী কাজ করেন, কত টাকায় করেন এবং কেন তারা আপনাকে Hire করবে।
Step 1: Fiverr অ্যাকাউন্ট তৈরি করুন
প্রথমেই Fiverr.com এ গিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন। তারপর প্রোফাইল তথ্য পূরণ করুন — নাম, ছবি, স্কিলস, ভাষা ইত্যাদি।
Step 2: Create a New Gig
Fiverr অ্যাকাউন্টে লগইন করার পর “Create New Gig” বাটনে ক্লিক করুন। এরপর শুরু হবে গিগ তৈরির প্রক্রিয়া। নিচে বিস্তারিত ধাপে ধাপে বলা হলো:
➤ ১. Gig Title
আপনার গিগ কী সার্ভিস দিচ্ছে তা স্পষ্টভাবে লিখুন। যেমনঃ I will design a professional logo for your business
➤ ২. Category & Subcategory
আপনার সার্ভিসের জন্য সঠিক ক্যাটাগরি বেছে নিন। যেমন, Logo Design → Graphics & Design → Logo Design
➤ ৩. Search Tags
আপনার গিগ খুঁজে পেতে সাহায্য করবে এমন কীওয়ার্ড যুক্ত করুন (৫টি পর্যন্ত)। যেমনঃ logo design, business logo, minimalist logo ইত্যাদি।
➤ ৪. Pricing
Fiverr এখন ৩টি Package রাখতে দেয় (Basic, Standard, Premium)। আপনি চাইলে একটাই রাখতে পারেন বা তিনটাও দিতে পারেন।
➤ ৫. Gig Description
এই অংশে আপনি বিস্তারিতভাবে লিখবেন আপনি কী কী কাজ করবেন, কিভাবে করবেন এবং কেন আপনাকে Hire করা উচিত। ১২০০ ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন।
➤ ৬. Frequently Asked Questions (FAQ)
ক্লায়েন্টরা যে প্রশ্ন করতে পারে, সেগুলো আগে থেকেই এখানে উত্তর দিয়ে রাখুন। এতে অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়ে।
➤ ৭. Requirements
ক্লায়েন্ট অর্ডার দেবার সময় আপনার কাছে কী কী তথ্য দরকার, তা এখানে লিখবেন। যেমন, ব্যবসার নাম, রং পছন্দ, লোগোর ধরন ইত্যাদি।
➤ ৮. Gallery
আপনার কাজের নমুনা (Portfolio) হিসেবে ছবি বা ভিডিও যুক্ত করুন। ছবিগুলো অবশ্যই ইউনিক এবং পেশাদার মানের হওয়া উচিত।
Step 3: Gig Publish করুন
সবকিছু ঠিকঠাক লিখে Preview করে দেখুন, তারপর “Publish” বাটনে ক্লিক করে গিগ লাইভ করে দিন। এখন আপনি কাজের জন্য প্রস্তুত!
Bonus Tips:
- Gig Title এ শক্তিশালী কীওয়ার্ড ব্যবহার করুন
- প্রথমদিকে কম দামে কাজ দিন (Review পাওয়ার জন্য)
- Client Message এ দ্রুত রিপ্লাই দিন
- ফাইভার টেস্ট (Skill Test) দিয়ে প্রোফাইলের বিশ্বাসযোগ্যতা বাড়ান
শেষ কথা
Fiverr গিগ বানানো খুব সহজ, তবে ভালো গিগ বানানোই হলো আসল চ্যালেঞ্জ। যদি আপনি ধৈর্যসহকারে কাজ করেন এবং প্রফেশনালি নিজেকে উপস্থাপন করেন, তাহলে Fiverr থেকেও আপনি ভালো ইনকাম করতে পারবেন।
Affiliate Disclaimer: এই পোস্টে কিছু লিংক থাকতে পারে যেগুলো অ্যাফিলিয়েট লিংক। আপনি যদি সেগুলোর মাধ্যমে কিছু কিনেন, আমরা একটি ছোট কমিশন পেতে পারি – এতে আপনার কোনো অতিরিক্ত খরচ হবে না।
Comments
Post a Comment